মিশরের দৈনিক আল বশিরের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগের সহায়তায় মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামী গবেষণা বিভাগের অধ্যাপক আহমাদ জাকী হামদ ইংরেজি ভাষায় পবিত্র কোরআন অনুবাদ করেছেন। জনাব আহমাদ জাকি বলেন, ইংরেজী ভাষাভাষীদের জন্য শুদ্ধ ও সাবলিল ভাষায় অর্থসহ পবিত্র কোরআন উপহার দিতেই তিনি ইসলামের এই মহাগ্রন্থ ইংরেজী ভাষায় অনুবাদ করার সিদ্ধান্ত নেন । দির্ঘ তিন বছর সময়ের লক্ষ্য্ মাত্রা নিয়ে এই অনুবাদের কাজ শুরু করা হলেও জনাব জাকির অক্লান্ত পরিশ্রমের ফলে তা ১৭ মাসে সম্পন্ন করা সম্ভব হয়। ইংরেজী ভাষায় ইসলামের এই মহাগ্রন্থের অনুবাদ সম্পন্ন হওয়ার পর এটি কতটুকু ইংরেজীভাষী মানুষের কাছে বোধগম্য হয়েছে তা যাচাইয়ের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্তরের মানুষের কাছে এর কয়েকটি কপি বিতরণ করা হয় । এরপর পবিত্র কোরআনের অনুবাদের ক্ষেত্রে শুদ্ধতা ও ভাষার মানদন্ড বিচার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এই প্রথমবারের মতো ইংরেজি ভাষায় অনুবাদকৃত কোন কোরআন শরীফের অনুমোদন দেয়। # 313001