সংযুক্ত আরব আমিরাতের সরকারী বার্তাসংস্থা WAM এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী দেশগুলোর পরিবেশ উন্নয়নে নয়া প্রস্তাব পাশের মধ্যদিয়ে শুক্রবার এইদেশগুলোর পরিবেশ মন্ত্রীদের তৃতীয় বৈঠক শেষ হয়েছে ।
ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার উদ্যোগে ও সৌদি আরবের পরিবেশ বিষয়ক সমিতির সহায়তায় বুধবার এই বৈঠক শুরু হয়। বৈঠকে ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইসলামী দেশগুলোর পরিবেশ বিষয়ক রিপোর্ট প্রকাশের পাশাপাশি এই দেশগুলোর পরিবেশের উন্নয়নে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে নয়া প্রস্তাব উত্থাপন করে। নয়া এই প্রস্তাবে ইসলামী দেশগুলোর পরিবেশ বিষয়ক তথ্যকেন্দ্র ও পরিবেশ উন্নয়ন বোর্ড গঠন করার কথা বলা হয়েছে। # 312838