IQNA

মরক্কোয় ইসলাম অবমাননাকারী ফরাসী ম্যাগাজিন নিষিদ্ধ

23:14 - November 01, 2008
সংবাদ: 1703220
মরক্কোর তথ্যমন্ত্রনালয় দেশটিতে ইসলাম অবমাননাকারী ফরাসী ম্যাগাজিন `` L' Express international '' নিষিদ্ধ ঘোষণা করেছে।
ফরাসী বার্তাসংস্থা এ এফ পি’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মরক্কোর তথ্যমন্ত্রনালয় শুক্রবার এক বিবৃতিতে ইসলামের পবিত্রতার প্রতি অবমাননা করার দায়ে ফরাসী ম্যাগাজিন `` L' Express international '' এর মরক্কোয় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। মরক্কোর সংবিধানের ২৯ নম্বর ধারা অনুযায়ী বিদেশী কোন পত্রিকা দেশটির সার্বভোমত্ব, সরকার ও ইসলামের প্রতি অবমাননা করলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার বিধান রয়েছে । উল্লেখ্য ইতালির রাজধানী রোমে ৪ নভেম্বর অনুষ্ঠেয় ইসলাম ও খ্রিষ্টান ধরমীয় নেতৃবন্দের এক সমাবেশ উপলক্ষ্যে প্রকাশিত এই ম্যাগাজিনের পৃথক দুটি কলোমে ইসা মাসিহ ও হযরত মোহাম্মদ (সা:)কে যুদ্ধবাজদের সাথে তুলনা করার পর মরক্কো সরকার এই ম্যাগাজিনটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে । এই একই অভিযোগে তিউনেশিয়া ও আলজেরিয়াও এই দেশদুটিতে `` L' Express international '' ম্যাগাজিন প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানা গেছে ।# 313776
captcha