বাহরাইন সরকারের সরকারী বার্তাসংস্থা ( bna ) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বাহরাইনের প্রধামন্ত্রী খলিফা বিন সালমান আল খলিফার তত্ত্বাবধানে ইসলামী দেশগুলোর বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদগণের উপস্থিতিতে মানামায় গতকাল থেকে ‘‘ ইসলামী সমাজে চরিত্র ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে । বাহরাইনের ইসলাম বিষয়ক উচ্চ পরিষদের প্রধান আব্দুল্লাহ বিন খালেদ আল খলিফা এক সাংবাদিক সম্মেলনে বলেন, এই সম্মেলনে ইসলামী দেশগুলোর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষকগণ ইসলামী সমাজে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কিত বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করার পাশাপাশি এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মত বিনিময় করবেন । জনাবআব্দুল্লাহ বিন খালেদ আল খলিফা আরো বলেন, ব্যক্তি ও সামাজিক পর্যায়ে চরিত্রগত শিক্ষার উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলাই এই সম্মেলনের মূল লক্ষ্য ।# 314949