বার্তাসংস্থা বি বি সি’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইহুদি ও খ্রিষ্টান ধর্মের অভিন্ন বিষয়গুলোর সাথে পরিচিত করানোর পাশাপাশি সাম্প্রদায়িকতার অবসানের লক্ষ্যে বৃটেনের সংসদের ইহুদি ও মুসলিম প্রতিনিধিগণ গতকাল থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে আলোচনা শুরু করেছেন। বৃটেনের ইহুদি ছাত্র ইউনিয়নের সভাপতি অদাম পিক বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ও পারস্পরিক বিশ্বাসকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে বৃটেনের সংসদের ইহুদি ও মুসলিম প্রতিনিধিদের পরিকল্পনার প্রশংসা করে ধর্মগুলোর মধ্যকার সংলাপ প্রক্রিয়াকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন। # 315131