IQNA

ইসলামী যোগাযোগ ও সংস্কৃতি সংস্থার কোরআন শিক্ষা বিষয়ক নীতিনির্ধারণী পরিষদের বৈঠক

16:01 - November 04, 2008
সংবাদ: 1704535
ইরানের রাজধানী তেহরানে গতকাল থেকে ইসলামী যোগাযোগ ও সংস্কৃতি সংস্থার কোরআন শিক্ষা বিষয়ক নীতিনির্ধারণী পরিষদের বৈঠক শুরু হয়েছে ।
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী দিক-নির্দেশনা ও সংস্কৃতি মন্ত্রনালয়ের কোরআন বিষয়ক উপদেষ্টা ও কোরআন বিষয়ক কার্যক্রমের উন্নয়ন, প্রসার ও সমন্বয় কেন্দ্রের প্রধান মোহাম্মদ আলী খাজা পিরির অংশগ্রহণের মধ্যদিয়ে গতকাল থেকে ইসলামী যোগাযোগ ও সংস্কৃতি সংস্থার কোরআন শিক্ষা বিষয়ক নীতিনির্ধারণী পরিষদের বৈঠক শুরু হয়েছে । বিদেশে ইসলামী যোগাযোগ ও সংস্কৃতি সংস্থার কোরআন বিষয়ক কার্যক্রম সম্পর্কে আলোচনা ও পর্যালোচনা করাই এই বৈঠকের মূল লক্ষ্য। বৈঠকে ইসলামী যোগাযোগ ও সংস্কৃতি সংস্থার শিল্প-সংস্কৃতি বিষয়ক সহযোগিতা পরিষদের মহাসচিব মোহাম্মদ হোসাইন হাশিমীসহ এই সংস্থার শীর্ষস্থানী কর্মকর্তাগণ এ অংশগ্রহণ করেন।# 315137
captcha