বার্তাসংস্থা আরব অনলাইনের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ভেটিকানে গতকাল থেকে খ্রিষ্টান ও মুসলিম চিন্তাবিদগণের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ।সম্মেলনে ক্যাথলিক খ্রিষ্টান ধর্মগুরু পপ ষোড়শ বেনডিক্টসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট খ্রিষ্টান ও মুসলিম চিন্তাবিদগণ অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক ইসলামী চিন্তা ও গবেষণা কেন্দ্র এবং ইসলাম ও কেথলিক খ্রিষ্টানদের মধ্যকার সম্পর্ক বিষয়ক কমিটির পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয়। ইতালির আঞ্জুমানে ইসলামীর সহসভাপতি ইয়াহিয়া পলভিচিনি ঐশী ধর্মগুলো বিশেষকরে ইসলাম ও খ্রিষ্টান ধর্মের অনুসারীদের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এই ধর্মগুলোর মধ্যকার সংলাপ প্রক্রিয়াকে আরো বেগবান করাই এই বৈঠকের প্রধান উদ্দেশ্য ।তিনি আরো বলেন খ্রিষ্টান ও ইসলামী চিন্তাবিদগণের এই বৈঠক ইসলাম ও খ্রিষ্টান ধর্ম সম্পর্কে উভয় ধর্মের অনুসারীদের মধ্যে পারস্পরিক পরিচিতি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি তাদের মধ্যকার যেকোন ধরনের ভুলবুঝাবোঝির অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । # 315570