IQNA

সৌদি আরবে ‘সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ’ নামক স্যাটেলাইট চ্যানেল চালুর ঘোষণা

15:32 - November 05, 2008
সংবাদ: 1704981
সৌদি আরবে ‘সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ’ নামক স্যাটেলাইট চ্যানেল চালু করা হবে বলে দেশটির ‘সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ’ বিষয়ক পরিষদের মহাসচিবের ঘোষণা
সৌদি দৈনিক আল রিয়াদের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, দেশটির ‘সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ’ বিষয়ক পরিষদের মহাসচিব সোমবার এই পরিষদের তথ্য ও দিক নির্দেশনা বিষয়ক দপ্তরের পরিচালকদের এক বৈঠকে বলেছেন সৌদি আরবে ‘সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ’ নামক স্যাটেলাইট চ্যানেল চালু করার ব্যাপারে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা তা পর্যালোচনা করে দেখছেন এবং আশাকরা হচ্ছে খুব শিঘ্রই এই স্যাটেলাইট চ্যানেল চালু করা সম্ভব হবে। তিনি আরো বলেন, ইসলামের প্রকৃত শিক্ষার সাথে সৌদিবাসীদেরকে আরো ভালোভাবে পরিচিত করানোই এই স্যাটেলাইট চ্যানেল চালু করার মূল উদ্দেশ্য । তিনি আরো বলেন এই স্যাটেলাইট চ্যানেল চালু করা সম্ভব হলে ‘সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ’ বিষয়ক পরিষদের কার্যক্রম আরো তরান্বিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। # 315591
captcha