হযরত আব্দুল আযিম ( আ: ) এর মাযার কমপ্লেক্স এর জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে আন্তর্জাতিক খ্যতি সম্পন্ন পবিত্র কোরআনের ক্বারী হোসাইন ফার্দী ও হামিদুল আসগারদির অংশগ্রহণের মধ্য দিয়ে শুক্রবার ইরানের রেই শহরে হযরত আব্দুল আযিম ( আ: ) এর মাযারে পবিত্র কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে ।এই মাহফিলে পবিত্র কোরআন ও ইসলামী সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানানো হয়েছে । # 315608