বার্তাসংস্থা ZAWYA এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তিউনেশিয়ার একজন সরকারী কর্মকর্তা ফরাসী বার্তাসংস্থা এ এফ পি কে দেয়া এক সাক্ষাৎকারে তিউনেশিয়ায় ইসলাম অবমাননাকারী ফরাসী ম্যাগাজিন L' Express international এর বিক্রির উপর নিষেধ্জ্ঞার কথা উল্লেখ করে বলেন, তিউনেশিয়ার সংসদের ২৫ নম্বর ধারা অনুযায়ী দেশটির স্বরাষ্ট্রমন্ত্রনালয় ইসলাম অবমাননাকারী যেকোন বিদেশী পত্রিকার বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে । এদিকে মরক্কোর তথ্য মন্ত্রনালয়ও গত শুক্রবার দেশটিতে ইসলাম অবমাননাকারী ফরাসী ম্যাগাজিন L' Express international এর প্রবেশ উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে । # 315612