IQNA

ইসলাম অবমাননার অপরাধে দুই মাকির্ন যুবকের কারাদন্ড

21:29 - November 07, 2008
সংবাদ: 1705407
মাকির্ন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ইসলাম অবমাননা করার অপরাধে দুই মাকির্ন যুবককে ৩০ বছরের কারাদন্ড দিয়েছে।
বার্তাসংস্থা ইসলাম আল ইয়ুম এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মাকির্ন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত সেদেশের মুসলমানদের একটি ধর্মীয় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করার অপরাধে ১৯ ও ২৩ বছর বয়সী দুই যুবককে ৩০ বছর করে করাদণ্ড দিয়েছে । এই দুই যুবক যুক্তরাষ্ট্রের এসেনেট «esseenneT» প্রদেশের কলাম্বিয়া ইসলামী কেন্দ্রের দেয়ালে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে আক্রুশমূলক মন্তব্য লেখার পাশাপাশি এই ইসলামী কেন্দ্র ধ্বংস করার উদ্দেশ্যে এতে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের মুসলমানরা ইসলাম বিদ্বেষী এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করলে দেশটির আদালত ইসলাম অবমাননার জন্য ঐ দুই যুবককে দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৩০ বছরের কারাগন্ডের রায় ঘোষণা করে । # 316107
captcha