IQNA

সৌদি আরবে মাজহাবগত বৈষম্য অব্যাহত থাকায় শিয়া মাজহাবের অনুসারীদের উদ্বেগ

12:46 - November 08, 2008
সংবাদ: 1705703
সৌদি আরবে মাজহাবগত বৈষম্য দেশটিতে নানা সমস্যার জন্ম দিলেও এ ব্যাপারে সরকারের দূর্বল ভূমিকা দেশের শিয়া মাজহাবের অনুসারীদেরকে উদ্বিগ্ন করে তুলেছে।
নিউজ চ্যানেল রসাদ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদি আরবের কাতিফ অঞ্চলের জুমআর নামাযের ইমাম হাসান আল সফর মঙ্গলবার সেদেশের কয়েকজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদের সাথে সাক্ষাৎকালে বলেন, সৌদি আরবের শিয়া আলেমগণ দেশে মাজহাবগত বৈষম্যের অবসান ঘটিয়ে দেশে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়ে আসলেও সরকার এব্যাপারে নিরব রয়েছে । তিনি আরো বলেন মুসলমানদের মধ্যে বিভেদসৃষ্টির জন্য ইসলামের শত্রুরা যখন নানা ধরনের অপচেষ্টা চালিয়ে আসছে তখন কোন কোন মুসলিম নেতার ইসলামের কোন মাজহাব সম্পর্কে উগ্র ও বৈষম্যপূর্ণ মন্তব্য শত্রুদের ষড়যন্ত্রকে আরো উস্কে দিচ্ছে। এ অবস্থায় তিনি নিজেদের মধ্যকার সকল মতবিরোধের অবসান ঘটিয়ে শত্রুদের ষড়যন্ত্রের মোকাবেলায় দেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। #315895
captcha