তথ্যসরবরাহকারী সংস্থা ইসলাম অন লাইনের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ভেটিকানে অনুষ্ঠিত খ্রিষ্টান ও মুসলিম চিন্তাবিদগণের আন্তর্জাতিক বৈঠকের সমাপনী বিবৃতিতে ধর্মীয় স্বাধিনতা, নৈতিকতার ভিত্তিতে অর্থনৈতিক অবকাঠামো গড়ে তুলা এবং বিশ্ব থেকে হিংসা-বিদ্বেষ ও সহিংসতা দূর করার উপর গুরুত্বারোপ করা হয় । বিবৃতিতে বলা হয় দুই ঐশী ধর্মের অনুসারী হিসেবে খ্রিষ্টান ও মুসলমানদের এমন এক অর্থনৈতিক অবকাঠামো গড়ে তুলতে হবে যাতে করে এই দুই খোদায়ী ধর্মের অনুসারীদের মধ্য থেকে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে দারিদ্রতা দূর করা সম্ভব হয়। বিবৃতিতে আরো বলা হয় , বিশ্বের প্রতিটি দেশের সংখ্যালঘুরা যাতে স্বাধীনভাবে তাদের ইবাদত-বন্দেগী ও ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে এবং তাদের ধর্মের প্রতি কোন ধরনে অবমাননা করা না সে বিষয়টির উপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে । এছাড়া এই বিবৃতিতে বর্তমানবিশ্ব অর্থনৈতিক সংকটময় মুহুর্তে যেসব দেশ বা জাতি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দেয়ার জন্য ধনীদেশগুলোর প্রতি আহবান জানানো হয় । # 316838