IQNA

মুসলিম দেশগুলোর স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রস্তুতকারকদের বৈঠক

15:08 - November 09, 2008
সংবাদ: 1706241
ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠেয় ২৫ তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের একই সময়ে মুসলিম দেশগুলোর স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রস্তুতকারকদের সমিতির বৈঠক অনুষ্ঠিত হবে ।
২৫ তম তেহরান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরান, লেবানন, তাজিকিস্তান, তিউনেশিয়া, পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্যদিয়ে ১২ ই নভেম্বর তেহরানে মুসলিম দেশগুলোর স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রস্তুতকারকদের সমিতির বৈঠক অনুষ্ঠিত শুরু হতে যাচ্ছে । বৈঠকে সমিতির গত এক বছরের কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি সমিতির ভবিষ্যত করণীয় সম্পর্কে আলোচনা ও মত বিনিময় করা হবে । উল্লেখ্য আগামী ১২ নভেম্বর থেকে ১৭ ই নভেম্বর পর্যন্ত ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠেয় ২৫ তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের একই সময়ে মুসলিম দেশগুলোর স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রস্তুতকারকদের সমিতির বৈঠক অনুষ্ঠিত হবে ।# 316800
captcha