IQNA

ফিলিপাইনের এক একদল খ্রিষ্টান ধর্মযাজক কাতারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

15:26 - November 10, 2008
সংবাদ: 1706731
কাতার থেকে প্রকাশিত দৈনিক `` Peninsula'' শনিবার এক রিপোর্টে জানিয়েছে ফিলিপাইনের এক একদল খ্রিষ্টান ধর্মযাজক কাতারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কাতার থেকে প্রকাশিত দৈনিক `` Peninsula'' এক রিপোর্টে ফিলিপাইনের এক একদল খ্রিষ্টান ধর্মযাজক কাতারে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে খবর দিয়েছে । ঐ রিপোর্টে বলা হয়েছে কাতারে বসবাসরত ফিলিপাইনের মুসলমানদের ইসলামী সংগঠনের ‘‘ ইসলাম ধর্মে প্রত্যাবর্তন ’’ শীর্ষক প্রচারণা মূলক কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে ফিলিপাইনের খ্রিষ্টান ধর্ম যাজকদের একটি দল ইসলাম ধর্ম গ্রহণ করে ।রিপোর্টে আরো বলা হয় , কাতারে বসবাসরত ফিলিপাইনের মুসলমানদের ইসলামী সংগঠনের এই প্রচারণামূলক কর্মসূচিতে প্রভাবিত হয়ে এপর্যন্ত অন্তত: ফিলিপাইনের ৫০০ জন ‍খ্রিষ্টান নাগরিক ইসলাম ধর্মগ্রহণ করেছে এবং এদের মধ্যে বেশকয়েকজন খ্রিষ্টান পাদ্রীও রয়েছে । দোহায় বসবাসরত ফিলিপাইনের মুসলিম সংগঠনের সভাপতি ফয়সাল জিলানী এ ব্যাপারে বলেন, বিশ্বব্যাপী ইসলাম ধর্মের পরিচিতিকে আরো প্রসারিত করতে এই মুসলিম সংগঠনের ইসলাম ধর্ম প্রচারণায় মুগ্ধ হয়ে এসব খ্রিষ্টাররা ইসলাম ধর্ম গ্রহণ করেন। # 317744
captcha