IQNA

বৃটেনের বার্মিংহামে ইসলামী সচেতন সপ্তাহ উৎযাপন করা হবে

15:28 - November 10, 2008
সংবাদ: 1706732
বৃটেনের বার্মিংহাম শহরের কেন্দ্রীয় গ্রন্থাগারে আগামী ১৭ই নভেম্বর থেকে ইসলামী সচেতন সপ্তাহ উৎযাপন করা হবে ।
তথ্যসরবরাহকারী সংস্থা `` Birmingham Mail'' এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বার্মিংহাম নগর পরিষদের সহায়তায় আগামী ১৭ ই নভেম্বর থেকে শহরের কেন্দ্রীয় গ্রন্থাগারে ইসলামী সচেতন সপ্তাহ পালিত হবে । বার্মিংহামের ইসলামী সচেতন সপ্তাহ উৎযাপন কমিটি জানিয়েছে, বৃটেনের জনগণের মাঝে ইসলামের পরিচিতিকে আরো ভালোভাবে তুলে ধরার পাশাপাশি সমাজের মুসলমানদের সাথে বৈষম্যপূর্ণ আচরণ রোধ করতেই বার্মিংহামে এই ইসলামী সচেতন
সপ্তাহ পালনের পরিকল্পনা গ্রহণ করা হয়। বার্মিংহাম নগর পরিষদের সভাপতি অলাম রজ বলেন, এই ইসলামী সচেতন সপ্তাহ উপলক্ষ্যে নগরীতে চলচ্চিত্র প্রদর্শণী, আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, এই ইসলামী সচেতন সপ্তাহ উপলক্ষ্যে যেসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা মুসলমানদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশটিতে ইসলামের পরিচিতি প্রসারে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উল্লেখ্য বৃটেনের মোট জনসংখ্যার শতকরা ২.৭ ভাগ মুসলমান । # 317128
captcha