দৈনিক গালফ্ টাইমস এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ভারতীয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদসহ কাতারে বসবাসরত ভারতীয় মুসলমানদের ইসলামী সংগঠনের সদস্যদের অংশগ্রহণের মধ্যদিয়ে ১৪ ই নভেম্বর দোহায় ‘‘ইসলামী শিক্ষার আলোকে জীবনযাপন’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ইসলামী বিধিবিধান অনুযায়ী জীবনের পথ চলার উপায় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হবে। সম্মেলনের আয়োজকরা বলেন, ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করার জন্য বিশ্বব্যাপী সাংস্কৃতিক আগ্রাসন চলছে সেই অপসংস্কৃতিকে মোকাবেলা করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। উল্লেখ্য এই সম্মেলনে নারীরাও যাতে অংশ নিতে পারে সেজন্য বিশেষ ব্যাবস্থা রাখা হয়েছে । # 317784