IQNA

ইউরোপের শ্রেষ্ঠ ইসলামী কেন্দ্র নির্বাচন

16:14 - November 12, 2008
সংবাদ: 1707630
ইন্টারনেট ভিত্তিক এক মতামত জরিপে ইউরোপের ৩ টি শ্রেষ্ঠ ইসলামী কেন্দ্র নির্বাচিত হয়েছে ।
তথ্য সরবরাহকারী সংস্থা ইসলাম অনলাইনের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন আগে থেকে ইসলাম অন লাইনে ইউরোপের শ্রেষ্ঠ ইসলামী কেন্দ্র নির্বাচনের ব্যাপারে একটি মতামত জরিপ চালানো হয় । সূত্র জানিয়েছে, ইউরোপের ইসলামীকেন্দ্রগুলোর সমাজ সেবা, শিক্ষা, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মসূচির উপর ভিত্তি করে এই জরিপ চালানো হয় । দির্ঘ একমাসের বেশি সময় ধরে জরিপ চালানোর পর সোমবার এই মতামত জরিপের ফলাফল ঘোষণা করা হয় ।জরিপে বৃটেনের তিনটি ইসলামীকেন্দ্র ইউরোপের শ্রেষ্ঠ ইসলামীকেন্দ্রের মর্যাদা লাভ করেছে । এসব ইসলামী কেন্দ্রের মধ্যে রয়েছে, লন্ডনের কেন্দ্রীয় মসজিদ, উত্তর লন্ডনের কেন্দ্রীয় মসজিদ, পূর্ব লন্ডনের ইসলামী কেন্দ্র ও মসজিদ ।ইসলাম অনলাইনের পক্ষ থেকে এসব ইসলামী কেন্দ্রকে সনদ প্রদানের পাশাপাশি এই ইসলামী কেন্দ্রগুলোর কর্মর্তাদের সাথে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। উল্লেখ্য বৃটেনের মুসলিম সমিতি এবং ইউরোপের ইসলামী সমিতির সহায়তায় ইসলাম অনলাইনের পক্ষ থেকে এই মতামত জরিপ চালানো হয়। # 318939
captcha