IQNA

মুসলিম ছাত্রদের দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম প্রতিযোগী বাংলাদেশী ক্বারী

21:43 - November 13, 2008
সংবাদ: 1707897
বাংলাদেশী ক্বারীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে ইরানের রাজধানী তেহরানে বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে।
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশের সবচেয়ে উঁচু ভবন মিলাদ টাওয়ারে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম প্রতিযোগী হিসেবে বাংলাদেশী ক্বারী মোহাম্মদ হামিদ আব্দুল্লাহ পবিত্র কোরআনের ক্বেরাআতে অংশ নেন । দ্বিতীয় প্রতিযোগি হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নেন উগান্ডার ক্বারী হাসানী ময়মাবলা । গত সোমবার বিশ্বের ৪০ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্যদিয়ে ইরানের রাজধানী তেহরানের মিলাদ টাওয়ারে বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়। আগামী শুক্রবার এই প্রতিযোগিতা শেষ হবে । # 319152
captcha