সৌদি আরবের সরকারী বর্তাসংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু নিউইয়র্কে ধর্মগুলোর মধ্যে সংলাপ শীর্ষক বৈঠকে দেয়া ভাষনে সংস্কৃতি ও ধর্মগুলোর মধ্যে সংলাপ প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার ব্যাপারে ওআইসির ভূমিকার কথা তুলে ধরেন । এছাড়া এই বৈঠকে জাতিসংঘের সদস্যদেশগুলো ‘শান্তির সংস্কৃতি’ শীর্ষক বিষয়ে আলোচনা ও পযার্লোচনা করবেন বলে জানানো হয়েছে। বৈঠকে ও আই সির মহাসচিব ছাড়াও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান সাইয়্যেদ মোহাম্মদ তানতাভী, মিশরের মুফতি আলী জুমএ ও লেবাননের প্রেসিডেন্ট মিশেল সুলাইমানও অংশগ্রহণ করেন। # 319516