IQNA

ক্বেরাআত বিষয়ে পবিত্র কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব

11:22 - November 15, 2008
সংবাদ: 1708302
তাজিকিস্তান, ইরান, আফগানিস্তান, লেবানন ও ইরাকের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্যদিয়ে ক্বেরাআত বিষয়ে পবিত্র কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
তেহরানের মিলাদ টাওয়ার থেকে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ক্বেরাআত বিষয়ে মুসলিম ছাত্রদের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন তারা হলেন, তজিকিস্তানের সাইয়্যেদ সামার উদ্দিন সামদফ, ইরানের মোহাম্মদ হাসান মোবাহেদী, লেবাননের হোসাইন আব্বাস বাহমাদ, ইরাকের হোসাইন আল হালাউ ও আফগানিস্তানের হাসান জন নূরী । এদের মধ্যে সাইয়্যেদ সামার উদ্দিন সামদফ এর জন্ম ১৯৮২ সালে তাজিকিস্তানে । তিনি জামিআতুল মোস্তফা আল অলামিয়ে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীতে কোরআন বিষয়ে পড়ালেখা করছেন। মোহাম্মদ হাসান মোবাহেদীর জন্ম ১৯৭৮ সালে ইরানের কোম শহরে। তিনি ইরানের ইমাম সাদেক (আ:) বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে স্নাতক ( সম্মান ) শ্রেণীতে পড়ালেখা করছেন। লেবাননের হোসাইন আব্বাস বাহমাদের জন্ম ১৯৭৮ সালে । তিনি লেবানন বিশ্ব বিদ্যালয়ের আরবী সাহিত্যের ছাত্র এবং ইরাকের হোসাইন আল হালাউ ১৯৮৪ সালে বসরা নগরীতে জন্মগ্রহণ করেন । তিনি জামিআতুল মোস্তফা আল অলামিয়ে বিশ্ববিদ্যালয়ের ফেকাহ ও ইসলামী শিক্ষা বিভাগের ছাত্র । উল্লেখ্য বিশ্বের ৪০ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে গত সোমবার থেকে তেহরানের মিলাদ টাওয়ারে মুসলিম ছাত্রদের দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয় । # 320023
captcha