বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ইরান, মিশর ও ইন্দোনেশিয়ার ক্বারীগণ যথাক্রমে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে ।
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ইরানের প্রতিনিধি মোহাম্মদ হাসান মোবাহেদী, মিশরের প্রতিনিধি মোহাম্মদ নফে জালাল আব্দুর রহমান এবং ইন্দোনেশিয়ার যিনেদাইন আদুরোস যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে । এদের মধ্যে মোহাম্মদ হাসান মোবাহেদীর জন্ম ১৯৭৮ সালে ইরানের কোম শহরে। তিনি ইরানের ইমাম সাদেক (আ:) বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্র, মিশরের প্রতিনিধি মোহাম্মদ নফে জালাল আব্দুর রহমানের জন্ম ১৯৮৯ সালে । তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ক্বেরাআত বিভাগের ছাত্র এবং ইন্দোনেশিয়ার যিনেদাইন আদুরোস ১৯৬৯ সালে জন্ম গ্রহণ করেন । তিনি জাকার্তা শাফি বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের ছাত্র । #
320027