IQNA

কাতারের আন্তর্জাতিক কোরআন ও হাদিস প্রতিযোগিতায় এবার মেয়েরাও অংশ নিতে পারবেন

13:01 - November 16, 2008
সংবাদ: 1708769
কাতারে যুবকদের ২১ তম আন্তর্জাতিক কোরআন ও হাদিস প্রতিযোগিতায় মেয়েদের অংশগ্রহণের ব্যাপারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দেশেটির যুব উন্নয়ন বিষয়ক দপ্তর খবর দিয়েছে ।
কাতারের দৈনিক আল রয়াত এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, যুব উন্নয়ন বিষয়ক দপ্তরের মহাসচিব এবং ২১ তম আন্তর্জাতিক কোরআন ও হাদিস প্রতিযোগিতা বিষয়ক কমিটির সভাপতি খালেদ ইউসূফ আল মালা’ শুক্রবার ২১ তম আন্তর্জাতিক কোরআন ও হাদিস প্রতিযোগিতা সম্পর্কিত এক বৈঠকে বলেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের কাছে কাতার সরকারের প্রস্তাব অনুযায়ী এবারের আন্তর্জাতিক কোরআন ও হাদিস প্রতিযোগিতায় মেয়েরাও অংশ নিতে পারবেন। জনাব ইউসুফ আল মালা বলেন, কাতারে যুবকদের ২১ তম আন্তর্জাতিক কোরআন ও হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য এরইমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন,কাতার সরকারের সার্বিক সহায়তায় এবং দেশটির সংস্কৃতি মন্ত্রী হামাদ বিন আব্দুল আযীয আল কুবরীর তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদেশ কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, সৌদি আরব ও ওমানের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্যদিয়ে আগামী বৃহস্পতিবার দোহায় ২১ তম আন্তর্জাতিক কোরআন ও হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। # 320511
captcha