তথ্য সংস্থা ডি.এন.আই.ইন্ডিয়া. এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, ভারতের বুম্বায়ে ‘‘ইসলাম ও শান্তি’’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণকারী বিশিষ্ট ইসলামী গবেষক মৌলনা এশফাক এক সাংবাদিক সম্মেলনে বর্তমান বিশ্বে ইসলামের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান বিশ্ব আজ যেসব সমস্যার সম্মোখিন ইসলামের মহাগন্থ আল কোরআনই তার সমাধান দিতে পারে। এই সম্মেলনে অংশগ্রহণকারী অপর এক ইসলামী চিন্তাবিদ মৌলনা আবুল ওয়াহিদ বলেন, মানুষের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতেই মহান আল্লাহর পক্ষ থেকে ইসলাম ধর্মের বিধান এসেছে। অতএব এই ধর্মই পারে দুনিয়ার সকল সমস্যার সমাধান দিতে । উল্লেখ্য মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরিতে ইসলামের ভূমিকা পরযালোচনা করার লক্ষ্যে ভারতের বুম্বাইয়ে গত শুক্রবার থেকে ১০ দিন ব্যাপী ‘‘ ইসলাম ও শান্তি ’’ শীর্ষক সম্মেলন শুরু হয়েছে । # 320590