IQNA

তুরস্কে রাশিয়ার মসজিদের ইমাম ও ইসলাম প্রচারকদের প্রশিক্ষণ

14:10 - November 17, 2008
সংবাদ: 1709293
তুরস্কে রাশিয়ার মসজিদের ইমাম ও ইসলাম প্রচারকদের প্রশিক্ষণ দেয়া হবে বলে দেশটির মুফতি পরিষদের সভাপতি খবর দিয়েছেন ।
বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, রাশিয়ার মুফতি পরিষদের সভাপতি রভিল এইনুদ্দিন তুরস্কের ধর্ম বিষয়ক সংগঠনের সভাপতির আলী বারদাক ওগলুর সাথে শুক্রবার এক বৈঠকে, দির্ঘ্য ১৫বছর ধরে মসজিদের ইমাম ও ইসলাম প্রচারকদের প্রশিক্ষণ এবং বিভিন্ন ইসলামী বই প্রকাশের ব্যাপারে রাশিয়া ও তুরস্কের মধ্যকার পারস্পরিক সহযোগিতার প্রশংসা করে বলেন, দুদেশের মধ্যকার এই সহযোগিতা যাতে অব্যাহত থাকে সেজন্য উভয়দেশের কর্মকর্তাদের আরো আন্তরিকভাবে কাজ করতে হবে। উল্লেখ্য তুরস্কে রাশিয়ার মসজিদের ইমাম ও ধর্ম প্রচারকদের প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে রাশিয়ার মুফতি পরিষদ ও তুরস্কের ধর্ম বিষয়ক সংগঠনে মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। # 320581
captcha