IQNA

অক্সফোর্ডে ‘‘ পাশ্চাত্য ও ইসলাম বিষয়ক সংলাপ’’ সম্পর্কিত বৈঠক

14:33 - November 18, 2008
সংবাদ: 1709759
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামী গবেষণাকেন্দ্রের উদ্যোগে খুব শিঘ্রই ‘‘ পাশ্চাত্য ও ইসলাম বিষয়ক সংলাপ’’ সম্পর্কিত বৈঠক অনুষ্ঠিত হবে ।
সংযুক্ত আরব আমিরাতের দৈনিক দরুল খালিজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট আলেম ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণের মধ্যদিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামী গবেষণাকেন্দ্রে খুব শিঘ্রই ‘‘ পাশ্চাত্য ও ইসলাম বিষয়ক সংলাপ’’ সম্পর্কিত বৈঠক অনুষ্ঠিত হবে । বৈঠকে অংশগ্রহণকারীরা ‘‘ পাশ্চাত্য ও ইসলাম বিষয়ক সংলাপ’’ সম্পর্কে আলোচনা ও মতবিনিময় করবেন বলে জানানো হয়েছে। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের বিচার ও মর্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আলী হাশেমী অংশগ্রহণ করবেন বলে জানা গেছে । জনাব আলী হাশেমী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শেখ যিয়াদ মসজিদ নির্মান প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, মসজিদটির নির্মান কাজ এখন প্রায় সমাপ্তীর পথে এবং এই মসজিদটি নি:সন্দেহে আমেরিকার স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শণ হিসেবে বিবেচিত হবে ।# 321194
captcha