IQNA

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘‘ ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা ও পূঁজিবিনিয়োগ ’’ বিষয়ক প্রশিক্ষণ

16:25 - November 18, 2008
সংবাদ: 1709827
পাকিস্তানের ইসলামী চিন্তা ও গবেষণা পরিষদের সহায়তায় ইসলামাবাদে গতকাল থেকে ‘‘ ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা ও পূঁজিবিনিয়োগ ’’ সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে ।
দৈনিক পোষ্টের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পাকিস্তানের ইসলামী চিন্তা ও গবেষণা পরিষদের সভাপতি মোহাম্মদ খালেদ মাসুদ এবং পাকিস্তানের সরকারী ব্যাংকিং বিষয়ক উপদেষ্টা পারভিজ সাইদের ভাষণের মধ্যদিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল থেকে ‘‘ ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা ও পূঁজিবিনিয়োগ ’’ সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে ।এতে পাকিস্তানের বিভিন্ন শহর বিশেষকরে রাওয়াল পিন্ডি, লাহুর, করাচী, কূয়েটা ও ইসলামাবাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বুদ্ধিজীবীগণ বিশ্বব্যাপী ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা ও পূঁজিবিনিয়োগ প্রক্রিয়ার উন্নয়ন ও অগ্রগতির বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন । উল্লেখ্য গতবছর অনুষ্ঠিত ‘‘ ইসলাম ও বিশ্ব অর্থনৈতিক চ্যালেঞ্জ ‘’ শীর্ষক সম্মেলনের ধারাবাহিকতার অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘‘ ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা ও পূঁজিবিনিয়োগ ’’ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠান শুরু হয়েছে । # 321594
captcha