IQNA

বাংলাদেশে ‘‘দক্ষিণ এশিয়ায় ইসলামী সভ্যতা ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

16:33 - November 18, 2008
সংবাদ: 1709834
বাংলাদেশের রাজধানী ঢাকায় গত রবিবার থেকে ‘‘দক্ষিণ এশিয়ায় ইসলামী সভ্যতা ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ।
দ্যা ডেইলী ষ্টারের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রনালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ও আই সি’র অধিনস্থ ইতিহাস, শিল্প ও সংস্কৃতি বিষয়ক গবেষণাকেন্দ্রের সহযোগিতায় বাংলাদেশের রাজধানী ঢাকায় গত রবিবার থেকে তিন দিন ব্যাপী ‘‘দক্ষিণ এশিয়ায় ইসলামী সভ্যতা ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে । দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ইসলামী সভ্যতা এবং বিশেষকরে এ অঞ্চলের দির্ঘ্য দিনের ইতিহাসে ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করাই এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য । সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রসচিব তওহীদ হোসাইন, পররাষ্ট্রমন্ত্রনালয়ের নির্বাহী সচিব মোহাম্মদ এমরান এবং ও আই সি’র অধিনস্থ ইতিহাস, শিল্প ও সংস্কৃতি বিষয়ক গবেষণাকেন্দ্রের নির্বাহী পরিচালক হেলিত এইরান বক্তৃতা করেন। হেলিত এইরান তার ভাষণে মুসলিম জাতিগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ইসলাম সম্পর্কে যেকোন ধরনের ভুলবুঝাবুঝির অবসান ঘটিয়ে প্রকৃত ইসলামের ইতিহাসকে তুলে ধরতে ইসলামী ইতিহাস, শিল্প ও সংস্কৃতি বিষয়ক গবেষণা কেন্দ্রের সহযোগিতার উপর গুরত্বারোপ করেন। # 321642
captcha