বলকান অঞ্চল থেকে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফরাসী বার্তাসংস্থা এ এফ পি সম্প্রতি কসভোর মুসলিম যুবকদের সম্পর্কে যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলা হয়েছে কসভোর মুসলিম যুবকরা দিন দিন পাশ্চাত্য সংস্কৃতির প্রতি বেশি ঝুকে পড়ছে । রিপোর্টে আরো বলা হয়েছে কসভোর মুসলিম যুবকরা দিন দিন যেমন অত্যন্ত মডার্ণ পোষাকে অভ্যস্ত হয়ে পড়ছে তেমনি তারা ধর্ম থেকে দূরে থাকার পাশাপাশি অধিকরাতে বাসায় ফেরা ও মদ্যপাণে আসক্ত হয়ে পড়ছে । রিপোর্টে যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাক্ষাৎকার নেয়া হয়েছে তারা এর কারণ হসেবে বলেছেন , আমেরিকাসহ পশ্চিমাদেশগুলো কসভোকে মুক্ত করায় দেশটির জনগণ প্রাচ্যের চেয়ে পাশ্চাত্যের প্রতি বেশি ঝুকে পড়েছে । রিপোর্টে আরো বলা হয়েছে প্রিস্টিনার অসংখ্য মসজিদ থেকে আযানের ধ্বনি আসলেও তা আর কসভোর যুবকদেরকে আকৃষ্ট করতে পারছে না । তবে কসভোর বিশ্বস্ত সূত্রগুলো বলছে ভিন্ন কথা । তারা জানিয়েছে ফরাসী বার্তাসংস্থাটি যে তাদের ইসলামী বিদ্বেষী নীতির অংশ হিসেবেই কসভোর মুসলমানদের বিরুদ্ধে এমন অপপ্রচারণা চালিয়েছে তার বড় প্রমাণ হলো গত কয়েক বছরে কসভোতে অসংখ্য মসজিদ ও ইসলামী শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে । এমনকি এই মসজিদ ও ইসলামী শিক্ষাকেন্দ্রগুলোতে কসভোর মুসলিম তরুণ ও যুবকদের উপস্থিতিও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে । তারা আরো বলছে, যদি কসভোর মুসলমানরা ইসলাম বিমুখ হয়ে পড়তো তাহলে দেশটিতে গত কয়েক বছরে এত মসজিদ ও ইসলামী কেন্দ্র গড়ে ওঠতো না । অতএব কসভোর মুসলিম যুবকদের সম্পর্কে বার্তাসংস্থা এ এফ পির রিপোর্ট যে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং তারা যে ইসলাম ও কসভোর মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচারণা চালানোর জন্যই এমন রিপোর্ট প্রকাশ করেছে এতে কোন সন্দেহ নেই । # 321316