IQNA

এবছর আমেরিকা, ইউরোপ ও প্রশান্তমহাসাগরিয় অঞ্চলের ২ লক্ষেরও বেশি মানুষ হজ্ব পালন করবেন

13:21 - November 19, 2008
সংবাদ: 1710202
আমেরিকা, ইউরোপ ও প্রশান্তমহাসাগরিয় অঞ্চলের হাজিদের সেবা প্রদানকারী সংস্থার প্রধান বলেছেন চলতি বছর এ তিনটি অঞ্চল থেকে ২ লক্ষেরও বেশি মানুষ হজ্ব পালন করবেন ।
দৈনিক আরব নিউজ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইউরোপ ও আমেরিকা বিষয়ক হাজিদের সেবাপ্রদানকারী সংস্থার প্রধান আব্দুল্লাহ আলাউদ্দিন বলেছেন, এবছর আমেরিকা, ইউরোপ ও প্রশান্তমহাসাগরিয় অঞ্চলের হাজিদের সহযোগিতার জন্য ৫৯ টি টিমকে প্রস্তুত রাখা হয়েছে । তিনি আরো বলেন, হজ্ব পালনের জন্য পবিত্র নগরী মক্কা, মদিনা, জুমারত ও আরাফাত অঞ্চলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে । এদিকে দক্ষিণ এশিয়া বিষয়ক হাজিদের সেবা প্রদানকারী সংস্থার প্রধান বলেছেন, এ বছর দক্ষিণ এশিয়া থেকে ৫ লক্ষেরও বেশি মানুষ হজ্ব পালন করবে । # 321565
captcha