islamcrunch এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফ্রান্সের লিউন মসজিদ কর্তৃপক্ষ সেদেশের অসুস্থ্য শিশু ও এতিমদেরকে সাহায্য করার ঘোষণা দেয়ার পাশাপাশি দেশটির দুস্থ্য ও অসহায়দের মাঝে সাহায্য ও সহযোগিতায় এগিয়ে আসার জন্য দেশের সকল মসুলমানদের প্রতি আহবান জানিয়েছে । এছাড়া ফ্রান্সের অসুস্থ্য শিশু ও এতিমদেরকে সাহায্য করার জন্য লিউন মসজিদ কর্তৃপক্ষ দানবাক্স তৈরি করেছে যাতে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সকলের অংশগ্রহণে ফ্রান্সের অসুস্থ্য শিশু ও এতিমদের মাঝে নগদ অর্থ ও ঈদের উপহার তুলে দেয়া যায়। #
321672