দৈনিক ক্যাথোলিক নিউজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ক্যাথলিক খ্রিষ্টান ধর্মগুরু পপ ষোড়শ বেনিডিক্ট সোমবার ভেটিকানে লেবাননের নয়া রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকালে বলেন, লেবাননে ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্রের এক সমৃদ্ধ ইতিহাস রয়েছে । তাই এই দেশকে সাম্প্রদায়িক সম্প্রিতির এমন একটি মডেল হিসেবে গড়ে তুলতে হবে যাতে লেবাননের সকল ধর্ম ও বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহবস্থানের একটি চমৎকার পরিবেশ সৃষ্টি হয়। তিনি গুরুত্বারোপ করে বলেন, যুদ্ধ বিধ্বস্ত লেবাননে পুনরায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সমাজের দেয়া প্রতিশ্রুতি পূরণ করা উচিত যাতে লেবাননী জাতী আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে যেকোন প্রতিবন্ধকতা মোকাবেলা করতে পারে ।# 322389