পাকিস্তানের দৈনিক ‘পোষ্ট’ এর বরাত দিয়ে ইরানের কোরঅান বিষয়ক বার্তাসংস্থা ইকনা লাহুরে বুধবার ‘‘ ইমাম হোসাইন ( আ:), শান্তি ও নিরাপত্তা’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার খবর দিয়ে জানিয়েছে, বিশ্বের মুসলমানদে মধ্যে সমন্বয় সৃষ্টি এবং ইসলামী উম্মা বর্তমানে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি তা মোকাবেলার উপায় নিয়ে এই সম্মেলনে আলোচনা ও পযার্লোচনা করা হয় । সম্মেলনে ইরানী দূতাবাসের বানিজ্যিক দপ্তরের প্রধান আব্দুর রেযা আব্বসী, পাকিস্তানের পাঞ্চাব প্রদেশের ধর্মমন্ত্রী হামিদ সাইদ কাজেমী, পাঞ্চাব প্রদেশের সংসদ স্পিকার রানা ইকবালসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । # 322698