বুলগেরিয়ার সরকারী বার্তাসংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবেলায় বুলগেরিয়ার মুসলিম সমাজের নতুন প্রজ্ন্মকে প্রকৃত ইসলাম সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ইসলামী তথ্য ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বুলগেরিয়ার শীর্ষস্থানীয় মুফতি ও সোফিয়ার সিটি কর্পোরেশনের মেয়র গত সোমবার দেশটিতে ইসলামী তথ্য ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মান পরিকল্পনা অনুমোদন করেন। সোফিয়ার গ্র্যান্ড মুফতি আলীশ হজি এ ব্যাপারে বলেন, বুলগেরিয়ার যুবপ্রজন্মকে আমাদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা যেকোন ধরনের উগ্রবাদের মোকাবেলা করতে সক্ষম হয়। এদিকে সোফিয়ার সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন সোফিয়ায় ইসলামী তথ্য ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের ঘোষণা বুলগেরিয়ার মুসলমানদেরকে প্রকৃত ইসলাম সম্পর্কে আরো উচ্চ পরযায়ের জ্ঞানার্জনের সুযোগ সৃষ্টি করবে । উল্লেখ্য ইসলামী সম্মেলন সংস্থার আর্থিক সহায়তায় বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় এই ইসলামী তথ্য ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মান করা হবে । # 322132