IQNA

মালয়েশিয়ায় ইসলামী পূঁজিবিনিয়োগ ২০০৮ শীর্ষক বৈঠক

21:48 - November 20, 2008
সংবাদ: 1710522
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মঙ্গলবার ইসলামী পূঁজিবিনিয়োগ ২০০৮ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
মালয়েশিয়ার সরকারী বার্তাসংস্থা `বারনম' এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী নূর মোহাম্মদ ইয়াকুব এই বৈঠকে বলেন, পূঁজিবিনিয়োগকারীরা যখন বিশ্ববাজারে পূঁজিবিনিয়োগের নতুন নতুন সুযোগের অনুসন্ধান করছে তখন ইসলামী পূঁজিবিনিয়োগের বাজার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি ইসলামী শরীয়তকে ইসলামী পূঁজিবিনিয়োগের মূল চালিকাশক্তি হিসেব উল্লেখ করে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী পূঁজিবিনিয়োগ ব্যাপক সাফল্য অর্জন করায় এক্ষেত্রে মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও এই পূঁজিবিনিয়োগ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ।তিনি বিশ্বব্যাপী ইসলামী পূঁজিবিনিয়োগ বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে বলেন বছরে শতকরা ২০ভাগ হারে এই পূঁজিবিনিয়োগ বৃদ্ধিপাচ্ছে। # 322795
captcha