বার্তাসংস্থা এ পি পি’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বৃটেনের মুসলিম পরিষদের মহাসচিব মোহাম্মদ আব্দুল বারী বৃটেনের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে মুসলমানদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের এই তৎপরতাকে আরো জোরদার করার আহবান জানান। তিনি ধর্মীয়,সামাজিক, রাজনেতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ প্রতিটি ক্ষেত্রে মুসলমানদের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে বলেন, এক্ষেত্রে বৃটেনের মুসলিম পরিষদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে । এদিকে বৃটেনের মুসলিম সোসাইটির সহসভাপতি জুলি সাদিকী বলেন, ধর্মীয়, সমাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনসহ সকলক্ষেত্রে মুসলমানদের তৎপরতাকে আরো জোরদার করতে হলে দেশটির মুসলিম যুব সমাজের প্রয়োজনীয়তার উপর বিশষভাবে গুরুত্ব দিতে হবে । বিশেষ করে তাদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির প্রতি বিশেষভাবে নজর দিতে হবে । # 322349