দৈনিক gmanews এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিপাইনের জুলু শহরে মঙ্গলবার মুসলিম আলেম এবং ক্যাথোলিক ও প্রটেষ্ট্যান্ট খ্রিষ্টান বিশপদের মধ্যে এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে । শান্তি প্রতিষ্ঠা ও ধর্মগুলোর মধ্যে সংলাপ প্রক্রিয়ার অংশহিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বৈঠক শেষে খ্রিষ্টান ও মুসলিম নেতৃবৃন্দ ফিলিপাইনের বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন। উল্লেখ্য ফিলিপাইনের ৯ কোটি জনসংখ্যার শতকরা ৫ ভাগ মুসলমান । # 322267