IQNA

সংযুক্ত আরব আমিরাতের শারজায় পবিত্র কোরআন প্রতিযোগিতা শুরু

20:13 - November 22, 2008
সংবাদ: 1711255
সংযুক্ত আরব আমিরাতের কোরআন শিক্ষাকেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার থেকে শারজায় পবিত্র কোরআনের হেফজ ও তারতিল প্রতিযোগিতা শুরু হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দৈনিক আল খালিজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের পবিত্র কোরআন শিক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়ক ও কোরআন প্রতিযোগিতা বিষয়ক কমিটির প্রধান বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের ৪৯ টি কোরআন শিক্ষাকেন্দ্রের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্যদিয়ে মঙ্গলবার থেকে শারজায় ছেলে ও মেয়েদের জন্য দুটি পৃথক বিভাগে পবিত্র কোরআনের হেফজ ও তারতিল প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের ৪৯ টি কোরআন শিক্ষাকেন্দ্রের ১৩০ জন প্রতিযোগি প্রতিদ্বন্দিতা করছেন । সংযুক্ত আরব আমিরাতের পবিত্র কোরআন শিক্ষাকেন্দ্রের প্রধান আরো বলেন, আমিরাতের জনগণকে পবিত্র কোরআন শিক্ষার প্রতি মনোযোগ অকর্ষণ করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উল্লেখ্য এই প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে। # 322706
captcha