IQNA

রাশিয়ার ইসলাম অবমননাকারী সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইকের বিরুদ্ধে হুঁশিয়ারী

20:16 - November 22, 2008
সংবাদ: 1711260
রাশিয়ার পত্রিকা আইন ভঙ্গ করে সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইক ইসলাম অবমাননাকর লেখা প্রকাশ করায় দেশটির সরকারী কৌসুলী এর বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারণ করেছে ।
বার্তাসংস্থা এসোশিয়েটেড প্রেসের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, রাশিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইকের অক্টোবরের শেষ সংখ্যায় ইসলাম অবমাননাকর দুটি কলাম ছাপা হয়েছে । এছাড়া এই সাপ্তাহিকে ডেনমার্কের পত্রিকায় প্রকাশিত রাসূল (সা:) এর অবমাননাকর কার্টূনটিও ছাপা হয়েছে । উল্লেখ্য রাশিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইকের আকৃতি ও ধরনের সাথে আমেরিকা থেকে সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইকের তেমন কোন পার্থক্য নেই । তবে এই দুটি সাপ্তাহিকের মধ্যে যে পার্থক্যটুকু রয়েছে তা হলো রাশিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক নিউজ উইক রুশ ভাষায় ছাপা হয় এবং এর বেশিরভাগ লেখা রাশিয়ার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত ।# 322779
captcha