বার্তাসংস্থা বারনমা’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইন্দোনেশিয়ার এক ব্লগ রাইটার রাসূল (সা:) এর অবমাননাকর ছবি প্রকাশ করায় এর বিরুদ্ধে দেশটির মুসলমানদের তীব্র প্রতিবাদের মুখে ইন্দোনেশিয়ার পুলিশের মুখপাত্র বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন । এদিকে ইন্দোনেশিয়ার তথ্য ও যোগাযোগমন্ত্রী মোহাম্মদ নোহ বলেছেন, ইন্দোনেশিয়ায় এই ইসলাম অবমাননাকর ঘটনার বিষয়টি খতিয়ে দেখে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে । একইসাথে তিনি রাসূল (সা:) এর এই অবমাননাকর ছবি প্রকাশের ঘটনাকে আপত্তিকর হিসেবে উল্লেখ করে অবিলম্বে এই ওয়েব ব্লগ থেকে ছবিটি মুছে ফেলার আহবান জানান। অন্যদিকে, ইন্দোনেশিয়ার তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়ের মুখপাত্র বলেন, এই ঘটনার মাধ্যমে কেবল মুসলমানদেরকেই অবমাননা করা হয় নি বরং এর মাধ্যমে গোটা ঐশী ধর্মের অনুসারীদের প্রতি অবমাননা করা হয়েছে । # 323506