`` 1' union '' এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ধর্মগুলোর মধ্যে সংলাপ বিষয়ক ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আগামী ২৬ নভেম্বর ফ্রান্সের রাজধানী পেরিসের পেলোটিয়ার মিলনায়তনে ইহুদি, খ্রিষ্টান ও মুসলিম নেতৃবৃন্দের মধ্যে বৈঠক অনুষ্ঠত হবে । এবারে বৈঠকে ‘‘ ইহুদি ধর্মে আধ্যাত্মবাদ’’ বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে ।ঐশি ধর্মগুলো বিশেষকরে ইহুদি, খ্রিষ্ঠান ও ইসলাম ধর্ম সম্পর্কে এই ধর্মগুলোর অনুসারীদের মধ্যে পাস্পরিক পরিচিতি এবং শান্তিপূর্ণ জীবনযাপনের উপায় নিয়ে আলোচনা করাই এই ধারাবাহিক বৈঠকের মূল উদ্দেশ্য। # 323824