IQNA

মিশরে ‘‘ইসলামী দেশগুলোর উন্নয়নে নারীদের ভূমিকা’’ শীর্ষক সম্মেলন

16:55 - November 23, 2008
সংবাদ: 1711696
মিশরের রাজধানী কায়রোয় আগামী ২৪ ও ২৫ নভেম্বর ইসলামী সম্মেলন সংস্থার তত্ত্বাবধানে ‘‘ইসলামী দেশগুলোর উন্নয়নে নারীদের ভূমিকা’’শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে।
কূয়েতের সংবাদ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী দেশগুলোতে নারী বিষয়ক আইন পর্যালোচনার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নারীদের ভমিকাকে আরো শক্তিশালি করার লক্ষ্যে মিশরের রাজধানী কায়রোয় আগামী ২৪ ও ২৫ নভেম্বর ‘‘ইসলামী দেশগুলোর উন্নয়নে নারীদের ভূমিকা’’শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।সম্মেলনে নারীদের সাথে যেকোন ধরনের সহিংস ও বৈষম্যমূলক আচরনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নারী শিক্ষার উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে ।উল্লেখ্য মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠেয় এই সম্মেলন হলো ‘‘ইসলামী দেশগুলোর উন্নয়নে নারীদের ভূমিকা’’শীর্ষক দ্বিতীয় সম্মেলন । এরআগে তুরস্কের ইস্তাম্বুল শহরে এ সম্পর্কিত প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ।# 323974
captcha