সৌদি দৈনিক আল রিয়াদের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদিআরবের আল মুখওয়াত প্রদেশের শিক্ষা বিষয়ক পরিচালক ও কোরআন প্রতিযোগিতা বিষয়ক সচিব সাইদ বিন মোহাম্মদ মোখয়েশ বলেন, সাতটি বিভাগে আগামী ৭ থেকে ১১ ই জানুয়ারী সারা দেশের স্কুল ছাত্রদের পবিত্র কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । এই সাতটি বিভাগের মধ্যে রয়েছে, তাজভিত সহকারে পবিত্র কোরআনের ৩০ পারা হেফজ প্রতিযোগিতা, তাজভিত ও তেলাওয়াত সহকারে পবিত্র কোরআনের ২০ পারা হেফজ প্রতিযোগিতা, ১৫ পারা হেফজ প্রতিযোগিতা, ১০ পারা হেফজ প্রতিযোগিতা, ৫ পারা হেফজ প্রতিযোগিতা, ২ পারা হেফজ প্রতিযোগিতা, ও ১ পারা হেফজ প্রতিযোগিতা ।জনাব সাইদ বিন মোহাম্মদ মোখয়েশ আরো বলেন, সৌদি আরবের স্কুল ছাত্রদের পবিত্র কোরআন শিক্ষার প্রতি উদ্বোদ্ধ করতেই দেশব্যাপী এই কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয় ।# 323843