IQNA

জর্দান বায়তুল মোকাদ্দাসে ইসলামের পবিত্রতার প্রতি অবমাননাকর পদক্ষেপের নিন্দা জানিয়েছে

11:55 - November 24, 2008
সংবাদ: 1711999
জর্দানের পররাষ্ট্রমন্ত্রী মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসার নিচে ও আশেপাশে খনন কাজ ও টানেল নির্মানের পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ।
জর্দানের দৈনিক আল গাদের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জর্দানের পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আল বাশির কুদস শরীফে ইসরাইলের অব্যাহত ইসলাম অবমাননাকর ও ধ্বংসাত্মক পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, ইসলামের এই পবিত্র স্থানে ইসরাইলের আগ্রাসী পদক্ষেপ জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের সাধারণ পরিষদও নিরাপত্তা পরিষদের ইশতেহারসহ সকল আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্গন । তিনি আরো বলেন, ইসলামের পূণ্যভূমি কুদস শরীফে এ ধরনের ধ্বংসাত্মক পদক্ষেপ গ্রহণের মধ্যমে দখলদার ইসরাইল গোটা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে হুমকির মুখে ঠেলে দিয়েছে ।এ অবস্থায় তিনি কুদস শরীফে খননকাজসহ সব ধরনের আগ্রাসী পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ইসরাইলের প্রতি আহবান জানান। # 322712
captcha