IQNA

কাতারে যুবকদের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা

11:58 - November 24, 2008
সংবাদ: 1712000
কাতারের রাজধানী দোহায় গত শুক্র ও শনিবার দুই দিন ব্যাপী পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর যুব প্রতিনিধিদের অংশগ্রহণে ২১ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কাতারের দৈনিক আল শার্গ্বের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদেশ বিশেষকরে কূয়েত, বাহরাইন, সৌদিআরব, ওমান ও কাতারের যুব প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্যদিয়ে শুক্রবার নারী ও পুরুষদের জন্য দুটি ‍পৃথক বিভাগে পবিত্র কোরআনের হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এই প্রতিযোগিতায় ১৫ থেকে ২৫ বছর বয়সী যুবক -যুবতীরা পবিত্র কোরআনের সুরা ইউনুস ও সুরা হুদের হেফজ প্রতিযোগিতায় এবং ১০ থেকে ১৪ বছর বয়সীরা পবিত্র কোরআনের সূরা রোম ও আনকাবুতের হেফজ প্রতিযোগিতায় অংশ নেন ।প্রতিযোগিতার দ্বিতীয় দিন আর্থাৎ শনিবার ১৫ থেকে ২৫ বছর বয়সীরা সুরা মারিয়াম, তোহা, আম্বিয়া, হজ্ব ও মুমেনুন এর তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেন। মঙ্গলবার এই প্রতিযোগিতায় বিজয়ীদের ফলাফল ঘোষণা করা হবে। # 323770
captcha