কাতারের দৈনিক আল শার্গ্বের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদেশ বিশেষকরে কূয়েত, বাহরাইন, সৌদিআরব, ওমান ও কাতারের যুব প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্যদিয়ে শুক্রবার নারী ও পুরুষদের জন্য দুটি পৃথক বিভাগে পবিত্র কোরআনের হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এই প্রতিযোগিতায় ১৫ থেকে ২৫ বছর বয়সী যুবক -যুবতীরা পবিত্র কোরআনের সুরা ইউনুস ও সুরা হুদের হেফজ প্রতিযোগিতায় এবং ১০ থেকে ১৪ বছর বয়সীরা পবিত্র কোরআনের সূরা রোম ও আনকাবুতের হেফজ প্রতিযোগিতায় অংশ নেন ।প্রতিযোগিতার দ্বিতীয় দিন আর্থাৎ শনিবার ১৫ থেকে ২৫ বছর বয়সীরা সুরা মারিয়াম, তোহা, আম্বিয়া, হজ্ব ও মুমেনুন এর তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেন। মঙ্গলবার এই প্রতিযোগিতায় বিজয়ীদের ফলাফল ঘোষণা করা হবে। # 323770