কাতারের দৈনিক আল রয়ের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কাতারের যাদুঘর বিষয়ক পরিষদের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আন্ নাজ্জর বলেছেন, কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল সানী, ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু, আরব লীগের মহাসচিব আমর মূসা, ইয়ামেনের সংস্কৃতি মন্ত্রী মোহাম্মদ আবু বাকর আল মুফলেহী, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ, কূয়েতের যুবরাজ শেখ নওয়াফ আহমাদ যবের আল সাবাহ, দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের উপস্থিতির মধ্যদিয়ে কাতারের রাজধানী দোহায় শনিবার ইসলামী শিল্প যাদুঘরের উদ্বোধন করা হয় । তিনি আরো বলেন, এই যাদুঘরটির আয়তন ৩৫৫০০ বর্গমিটার । এই যাদুঘরের জন্য অন্তত: ১০০০ প্রকার ইসলামী ঐতিহ্যের নিদর্শণ সংগ্রহ করা হয়েছে ।আর ইসলামী শিল্প কর্মের এসব মূল্যবান নিদর্শণ সংগ্রহ করতে সময় লেগেছে দির্ঘ্য ১৩০০ বছর। প্রত্নতাত্ত্বিকগণ বলেন, কাতারের এই ইসলামী শিল্প যাদুঘর ইসলামী সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করার ক্ষেত্রে অনুপ্রেরণার উৎসহ হয়ে থাকবে । # 323720