সংযুক্ত আরব আমিরাতের দৈনিক আল খালিজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের শারজায় শুরু হওয়া পবিত্র কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পবিত্র কোরআনের হেফজ ও তারতিল এই দুটি বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।এরমধ্যে পবিত্র কোরআনের ৩০ পারা, ২০ পারা, ১০ পারা, ৫ পারা ও ২ পারা হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে । উল্লেখ্য, গত ১৮ থেকে ২০ নভেম্বর শারজায় সংযুক্ত আরব আমিরাতের ৪৯ টি কোরআন শিক্ষাকেন্দ্রের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্যদিয়ে ছেলে ও মেয়েদের জন্য দুটি পৃথক বিভাগে পবিত্র কোরআনের হেফজ ও তারতিল প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয় । এই বাছাই পর্ব থেকে ৩৫ জনকে পবিত্র কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহনের জন্য নির্বাচন করা হয় ।# 324993