IQNA

বাহরাইনে ইসলামী ব্যাংকিং বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

21:17 - November 26, 2008
সংবাদ: 1713158
বাহরাইনের রাজধানী মানামায় ২৪ নভেম্বর ইসলামী ব্যাংকিং বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
সৌদি আরবের সরকারী বার্তাসংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বের ৪৫ টি দেশের প্রায় এক হাজার ব্যাংকারদের অংশগ্রহণের মধ্যদিয়ে গত ২৪ নভেম্বর বাহরাইনের রাজধানী মানামায় ১৫ তম ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনে ইসলামী আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয় । এরআগে ২৩ নভেম্বর বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সুলাইমান আল খলিফার উপস্থিতির মধ্যদিয়ে এই সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে চলতি বছরের ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন বিষয়ক রিপোর্ট পেশ করা হয়। # 325111

captcha