IQNA

মালয়েশিয়ায় ৬ষ্ঠ ইসলামী পোষাক উৎসব শুরু

21:19 - November 26, 2008
সংবাদ: 1713159
মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে মঙ্গলবার থেকে ৬ষ্ঠ ইসলামী পোষাক উৎসব শুরু হয়েছে ।
তথ্য সংস্থা `` All newsweb '' এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও ফিলিপাইনের ৪০ জনেরও বেশি বিশিষ্ট ফ্যাশন ডিজাইনারদের অংশগ্রহণের মধ্যদিয়ে মঙ্গলবার থেকে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে ৬ষ্ঠ ইসলামী পোষাক উৎসব শুরু হয়েছে । এসব ডিজাইনারগণ হরেকরকম ইসলামী পোষাকের ডিজাইন নিয়ে হাজির হয়েছে এই উৎসবে । সূত্র জানিয়েছে, ইসলামের বিধান অনুযায়ী শালিনতা বজায় রেখেও যে আকর্ষণীয় পোষাক উপহার দেয়া সম্ভব তা প্রমাণ করতেই এই ইসলামী পোষাক উৎসবের আয়োজন করা হয়। আগামী বৃহস্পতিবার পযর্ন্ত এই উৎসব চলবে । # 325928
captcha